আজ থেকে ৫ দিনব্যাপী কক্সবাজার সদর খুরুশকুলে রাস মহোৎসব শুরু
এস কে দে:
আজ ধর্মীয় সভার মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী কক্সবাজার সদর খুরুশকুলে রাস মহোৎসব শুরু। ২২ শে নভেম্বর থেকে একটানা চলবে ৫ দিন। প্রতিদিন উৎসবমুখর পরিবেশে আগমন গড়বে হাজার হাজার ভক্ত। আসবে দেশের বিভিন্ন জেলার সনাতনী ভক্তবৃন্দ। এদিকে উৎসব চলাকালীন যে কোন অঘটন মোকাবিলায় নিয়োজিত থাকবে স্থানীয় প্রশাসন সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গ।

দক্ষিণ চট্টগ্রামে ঐতিহ্যবাহী কক্সবাজারের খুরুশকুল রাস মহোৎসব ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। ৫ দিনব্যাপী রাস উৎসবের ২২ ও ২৩ নভেম্বর মঙ্গলারতি, গীতা পাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হবে। ২৪, ২৫ ও ২৬ নভেম্বর ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ হবে। ৫ দিনের মহোৎসবের প্রতিটি পর্বে
খুরুস্কুল রাসবিহারী মন্দিরের উৎসবাঙ্গনে সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন রাস মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল নাজির ও সাধারণ সম্পাদক মাস্টার পিকলুময় পাল।








