ঢাকাTuesday , 17 November 2026
আজকের সর্বশেষ সবখবর

খরুলিয়া এখন মাদকের আতুরঘর: স্থানীয়দের ক্ষোভ ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম প্রশাসন নিরব!

প্রতিবেদক
বেদারুল আলম

November 17, 2026 11:53 pm
Link Copied!

খরুলিয়া এখন মাদকের আতুরঘর: স্থানীয়দের ক্ষোভ ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম প্রশাসন নিরব!

বেদারুল আলম কক্সবাজার।

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ডে মাদকের বিস্তার আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ইয়াবা, গাঁজা, মদ ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকের রমরমা বিক্রির অভিযোগে সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একাধিক সংঘবদ্ধ সিন্ডিকেট এই অবৈধ ব্যবসার জাল বিস্তার করেছে।

অনুসন্ধানে জানা যায়, খরুলিয়ার বিভিন্ন স্পট এখন মাদক বিক্রির নিরাপদ স্হান,সেখানে গড়ে তুলেছেন এক শক্তিশালী সিন্ডিকেট।

খরুলিয়া মুন্সির বিলের রাস্তার মাথায় কোণাপাড়া যাওয়ার মুখে ইকবাল (৪২)-এর নেতৃত্বে একটি সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। এই চক্রে আরও রয়েছে তার বোন রাশেদা বেগম (৫০) এবং ভাগিনা বাবু (২৬)। এছাড়া বাজার পাড়া এলাকার সিএনজি চালক হারুন মুন্সি পাড়া বাড়া বাসায় থেকে আরও বেপরোয়া হয়ে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তুলেন এলাকাবাসী তারা (মাতা: খালেদা বেগম)হারুন সম্পর্কে জানা যায়, মাত্র ১ বছর আগেও যিনি শুধু সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, তিনি বর্তমানে সুকৌশলে বিশাল ইয়াবার সিন্ডিকেট গড়ে তুলেছেন।
মাদক ব্যবসার মাধ্যমে বিপুল বিত্তবৈভবের মালিক বনে যাওয়া হারুন বর্তমানে যাতায়াতের জন্য ব্যক্তিগত অ্যাপাচে ভার্সন ফোর (Apache RTR 4V) মোটরসাইকেল ব্যবহার করেন।

হিন্দু বাহাদুর সাহেবের ভাড়া বাসার পেছনে এবং হিন্দু পাড়ার রাস্তার মাথায় মাদকের রমরমা আসর বসে। অভিযোগ রয়েছে, আলমগীরের মেয়ে রূপা (২৮) ও তার স্বামী ইব্রাহিম এই পয়েন্টটি নিয়ন্ত্রণ করছেন।

খরুলিয়া সিকদার পাড়া টেকের রাস্তার মাথা এবং খামার পাড়া যাওয়ার রাস্তার মাথায়ও জমজমাট মাদক ব্যবসা চলছে। এছাঠা ৮নং ওয়ার্ডের বাহাদুরের ভাড়া বাসার পেছনে জসিম (৩৭, পিতা: আলমগীর) এই মাদক ইয়াবা গাঁজা সহ গুলজার নামের এক মেয়েকে দিয়ে এসব কাজ করাচ্ছে বলে অভিযোগ রয়েছে।জসিম দুই বছর আগে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন,বর্তমান পাঁচ তলা ফাউন্ডেশন দিয়ে যার আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করে বাড়ি করছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

খরুলিয়ারটেক এলাকায় ৮নং ওয়ার্ডের নুরুল হক ওরফে বাবু (৪২)এবং আরমান (৩০)-এর নেতৃত্বে আরেকটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই চক্রে হিরু শর্মা, রিয়াদ কয়েক দিন আগে গ্রেফতার হলেও বাকিরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে রমরমা ইয়াবা ব্যাবসা এখানে বাকিরা হলো দলাইয়া এবং মো. রুবেলসহ বাইরে থেকেও একাধিক সিন্ডিকেট এই অবৈধ বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে।

এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আলীর সাথে মুঠো কথা বলতে চাইলে ফোন রিসিভ না করাতে ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ উদ্দিন জানান মাদক নির্মুলে তিনি সবসময় সহযোগিতা করে যাবেন বলে আশ্বাস দেন। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে প্রশাসনের জোরদার জরুরি বলে মনে করেন।

এবিষয়ে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদের সাথে মুঠো কথা বলতে চাইলে তিনি ফোন রিসিভ না করায় ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে কমিউনিটি পুলিশ ঝিলংজা ইউনিয়ন সভাপতি রাশেদ উল্লার সাথে মুঠো ফোনে কথা বল্লে তিনি জানান সঠিক তদন্তের মাধ্যমে অতিদ্রুত অভিযান চালানো হবে বলে আশ্বাস দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ও যুবসমাজ জানান, এসব মাদক কারবারির কারণে এলাকার উঠতি বয়সী যুবসমাজ ও শিক্ষার্থীরা ধ্বংসের মুখে পতিত হচ্ছে।
দিনদুপুরে মাদকের কেনাবেচা চললেও কার্যকর পদক্ষেপের অভাবে বেপরোয়া হয়ে উঠেছে কারবারিরা। মাদক বিক্রেতাদের দ্রুত আইনের আওতায় আনতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com