ঢাকাThursday , 12 November 2026
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ খুরুশকুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন।

প্রতিবেদক
আনোয়ার হোছন

November 12, 2026 7:19 pm
Link Copied!

দক্ষিণ খুরুশকুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন।

(নিজস্ব প্রতিবেদক)
সভাপতি-ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন, সম্পাদক-ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আলম।
দক্ষিণ খুরুশকুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদক ও ইভটিজিং প্রতিরোধে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

উক্ত গঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন এবং সম্পাদক হিসেবে রয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আলম। এ ছাড়া জনপ্রতিনিধি হিসেবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অর্চনা প্রভা দে, শিক্ষক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের সনজিত চক্রবর্তী অভিভাবক প্রতিনিধি হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও গণমাধ্যমকর্মী আনোয়ার হোসেনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আলম জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদক ও ইভটিজিং প্রতিরোধে এ কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, ইভটিজিং প্রতিরোধ এবং বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিটি প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় মাদক ও ইভটিজিং প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com