ঢাকাWednesday , 11 July 2018
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের কলাতলিতে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রতিবেদক
সিএনএ

July 11, 2018 6:49 pm
Link Copied!

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের উত্তরণ এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ জুলাই সকাল ১০টায় উত্তরণ হাউজিংয়ের সীমানা দেয়ালের বাইরে ঝোপের মধ্যে লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীনের নেতৃত্বে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দীন জানান, উত্তরণ হাউজিং সীমানায় বাইপাস সড়কের পাশে ঝোপের মধ্যে লাশটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হত্যা করে উত্তরণ হাউজিংয়ে ভেতর থেকে বা অন্য কোথাও লাশটি ফেলে দেয়া হয়। লাশের শরীরে গুলি, ছুরি বা অন্য কোনো বড় আঘাতের চিহ্ন নেই। তবে মুখে ও চোখে কিছুটা আঘাত রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি।

 

 

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com