এস কে দে :
দায়িত্ব, নিষ্ঠা ও জনসেবার নতুন প্রত্যাশা—কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ।
একজন সরকারি কর্মকর্তা শুধু একটি পদবির পরিচয়ে পরিচিত হন না; তাঁর প্রকৃত পরিচয় ফুটে ওঠে কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ, সততা এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিকতার মধ্য দিয়ে।
বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রুম্পা ঘোষ তাঁর কর্মজীবনের পথচলায় ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব দায়িত্ব, নিষ্ঠা ও জনসেবার নতুন প্রত্যাশা—কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ। করেছেন। পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। কর্মজীবনের সেই অভিজ্ঞতা ও পথচলার ধারাবাহিকতায় এবার নতুন দায়িত্ব নিয়ে এসেছেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জনপদ কক্সবাজারে।
কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁর নতুন কর্মস্থল ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও সম্ভাবনা।
কক্সবাজার শুধু একটি পর্যটন এলাকা নয়, এটি দেশের অপার সৌন্দর্য, সম্ভাবনা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ জনপদ। এই জনপদের মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা, জনদুর্ভোগ কমানো এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
আমরা প্রত্যাশা করি, তাঁর কর্মদক্ষতা, মানবিক দৃষ্টিভঙ্গি, বিচক্ষণতা ও আন্তরিক প্রচেষ্টায় কক্সবাজার সদর উপজেলার মানুষ একটি সুন্দর, জনবান্ধব ও সেবামুখী প্রশাসন উপহার পাবেন।
নতুন কর্মস্থলে তাঁর প্রতিটি পদক্ষেপ হোক জনকল্যাণের জন্য, প্রতিটি সিদ্ধান্ত হোক ন্যায় ও নীতির পক্ষে এবং প্রতিটি উদ্যোগে ফুটে উঠুক মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ।
শুভকামনা ও অভিনন্দন রইল।








