ঢাকাWednesday , 25 August 2021
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের হাতে মোটরসাইকেল সহ চোর আটক

প্রতিবেদক
সিএনএ

August 25, 2021 1:37 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি::২৪ আগস্ট বিকাল অনুমান ০৫:৩০ ঘটিকার সময় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে কক্সবাজার উখিয়া থানাধীন ৫নং ইউপির অর্ন্তগত ৫নং ওয়ার্ডস্থ সাবুল্লাঘাটা নামক স্থানে জনৈক জসমি উদ্দিনের টমটম গ্যারেজের সামনে হতে গ্রেফতারকৃত আসামী ০১। মোঃ সাদমান শিহাব (২৫), পিতা-মঞ্জুর আলম, সাং-টেকপাড়া, (৪নং ওয়ার্ড) কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার এর হেফাজত হতে চোরাইকৃত ০১ (এক) টি মোটরসাইকেল উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com