ঢাকাSaturday , 1 August 2026
আজকের সর্বশেষ সবখবর

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে মোঃ ইউনুসের ইয়াবা ব্যবসা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

August 1, 2026 11:55 pm
Link Copied!

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে মোঃ ইউনুসের ইয়াবা ব্যবসা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের খরুলিয়া ভূতপাড়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মো: ইউনুস ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও একের পর এক কঠোর অভিযোনের পরও থামছে না মাদকের কারবার।
অভিযোগ রয়েছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছেন একসময়ে পলিথিন বিক্রেতা মো. ইউনুস (৩০)। তার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা থাকলেও দৃশ্যমান কোনো কার্যকর আইনি পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ইউনুস প্রায় ৮ বছর আগে এলাকায় পলিথিন বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীতে পলিথিন ব্যবসা ছেড়ে তিনি পুরোপুরি জড়িয়ে পড়েন মাদক ব্যবসার সঙ্গে। পলিথিন বিক্রির আড়ালে মূলত মাদক ব্যবসার বিস্তার ঘটান তিনি। একপর্যায়ে তিনি ইয়াবা সিন্ডিকেটের সাথে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়েন।

মাদক ব্যবসার পাশাপাশি ইউনুসের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে। তার বিরুদ্ধে পেনাল কোডের ৩২৬ ধারা অনুযায়ী হত্যাচেষ্টার (Attempt to Murder) মতো গুরুতর মামলাও বিচারাধীন রয়েছে। এত গুরুতর অপরাধ ও একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও কীভাবে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং দিব্যি অবৈধ কারবার চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ইউনুসের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মাদক কারবারের সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেলেও মূলহোতারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। আইনের ফাঁকফোকর গলিয়ে অথবা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সে বারবার পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং এলাকায় আইনশৃঙ্খলার সুশাসন বজায় রাখতে অভিযুক্ত মো. ইউনুসের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com