ঢাকাMonday , 28 July 2025
আজকের সর্বশেষ সবখবর

হোটেল সীগালের সাথে ইউনিয়ন হসপিটালের স্বাস্থ্যসেবা বিষয়ক চু্ক্তি

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

July 28, 2025 6:06 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি:
হোটেল সীগালের সাথে ইউনিয়ন হসপিটালের স্বাস্থ্যসেবা বিষয়ক চু্ক্তি

কক্সবাজারের তারকা মানের হোটেল সীগাল-এর সাথে জেলার স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা চুক্তি (MoU) সম্পন্ন হয়েছে।

সোমবার ২৮ জুলাই ২০২৫ইং বেলা ১২টায় হোটেল সীগালের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দ্বিপক্ষীয় এই চুক্তির মধ্যদিয়ে এখন থেকে হোটেল সীগাল এর সকল কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা প্রদান করবে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি। একইভাবে ইউনিয়ন হসপিটাল পিএলসি’র কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সেবা প্রদানে হোটেল সীগাল কর্তৃপক্ষ সম্মত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মুকিত চৌধুরী এবং হোটেল সীগালের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা এস.কে. ইমরুল ইসলাম সিদ্দিকী।

উক্ত অনুষ্ঠানে হোটেল সীগালের প্রধান অপারেটিং কর্মকর্তা গাজী খুরশিদুর রহমান, ক্লাস্টার ফিনান্সিয়াল কন্ট্রোলার মো. ফারুক আহমেদ চৌধুরী, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার সেলিম মাহমুদ, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার সালেকুল ইসলাম, সহকারী আইটি ম্যানেজার মো. রকিবুল ইসলাম, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ এম.এম. মফিজুর রহমান, ইউনিয়ন হসপিটালের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বেলাল উদ্দিন জয়, পরিচালক (মার্কেটিং) মোয়াজ্জেম হোসাইন সাকিল, পরিচালক (মানব সম্পদ) এডভোকেট মুসলেম উদ্দীন ভুঁইয়া, ম্যানেজার মো. আনোয়ার, পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ রুহুল কাদের শিলু, মার্কেটিং ম্যানেজার সাহাবউদ্দিন আরমান, সিনিয়র মার্কেটিং অফিসার সুলতানা তাহেরা মুনমুনসহ উভয় পক্ষের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, সায়মন বীচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ, সরকারি মহিলা কলেজ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিটিআরসি, হোটেল রয়েল টিউলিপ সী পার্ল, হোটেল লং বীচ, হোটেল সী প্যালেস, স্বপ্নীল সিন্ধু, হোটেল নিসর্গ, হোটেল মিশুক, হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালসহ কক্সবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা সমূহের সাথে স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্মারক চুক্তি করেছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com