ঢাকাWednesday , 23 June 2021
আজকের সর্বশেষ সবখবর

বাড়ির দরজা ভেঙে নার্সের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
সিএনএ

June 23, 2021 8:07 pm
Link Copied!

বাগেরহাটের চিতলমারীর আড়ুয়াবর্নী গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে অঞ্জলী রাণী দেউড়ি (৫২) নামের এক সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ওই বাড়ির দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। অঞ্জলী রাণী চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স। তিনি মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা এলাকার হোগলাপাশা গ্রামের সঞ্জীব কুমার হালদারের স্ত্রী।

চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দে বলেন, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থাকা একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, তার উচ্চরক্তচাপ ছিল।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com