ঢাকাSunday , 16 January 2022
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ করোনা পজিটিভ

প্রতিবেদক
সিএনএ ডেক্স

January 16, 2022 11:24 pm
Link Copied!

সিএনএ ডেক্সঃ
কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ করোনা আক্রান্ত হয়েছেন। রোববার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে তাঁর করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে। তার কোনো ধরণের উপসর্গ নেই।

জেলা প্রশাসন থেকে জানা গেছে, আগামী ১৮ থেকে ২০ জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ডিসি সম্মেলন। সেই সম্মেলনের যোগ দিতেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক ছিলো। সে জন্য শনিবার পরীক্ষার জন্য নমুনা দেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। তবে তিনি সুস্থ রয়েছেন।

এদিকে স্বশরীরে যেতে না পারলেও ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত থেকে দেশের মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ডিসি সম্মেলনে যুক্ত থাকবেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। যদি প্রয়োজন হলে জেলা প্রশাসকের দুজন কর্মকর্তা উপপরিচালক স্থানীয় সরকার শ্রাবস্তী রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজকে ডিসি সম্মেলনের পাঠানো হবে। তাদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের রিপোর্ট নেগেটিভ রয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com