ঢাকাMonday , 27 July 2026
আজকের সর্বশেষ সবখবর

তায়কোয়ানডো জাতীয় পর্যায়ে সিলভার জয় করেছে খুরুশকুলের কৃতি সন্তান প্রিন্স রুদ্র।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

July 27, 2026 9:00 pm
Link Copied!

তায়কোয়ানডো জাতীয় পর্যায়ে সিলভার জয় করেছে খুরুশকুলের কৃতি সন্তান প্রিন্স রুদ্র।

(নিজস্ব প্রতিবেদক)

কক্সবাজারের কৃতি সন্তান প্রিন্স রুদ্র ‘নতুন কুঁড়ি–২০২৬’ তায়কোয়ানডো জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন করে জেলার জন্য গৌরব বয়ে এনেছে। সে খুরুশকুল পূর্ব হিন্দু পাড়া( রুদ্র পাড়া) এলাকার মৃত তনি দে’র ছেলে এবং খুরুশকুল এস.কে মডেল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

তার এই অসাধারণ সাফল্যে কক্সবাজারবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। পরিবার, প্রশিক্ষক, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা প্রিন্স রুদ্রের এই অর্জনে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

জাতীয় পর্যায়ে এমন সাফল্য প্রমাণ করে যে, যথাযথ সুযোগ ও প্রশিক্ষণ পেলে কক্সবাজারের তরুণরাও দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। ভবিষ্যতেও প্রিন্স রুদ্র আরও বড় বড় সাফল্য অর্জন করে দেশ ও জেলার মুখ উজ্জ্বল করবে এমন প্রত্যাশা সকলের।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com