ঢাকাWednesday , 29 July 2026
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কের পাশে মৃত্যুফাঁদ: ভবনের সংস্কার নিয়ে জনমনে আতঙ্ক,:

প্রতিবেদক
বেদারুল আলম

July 29, 2026 2:49 pm
Link Copied!

বেদারুল আলম:

মহাসড়কের পাশে মৃত্যুফাঁদ: ভবনের সংস্কার নিয়ে জনমনে আতঙ্ক, মহাসড়কের পাশে মৃত্যুফাঁদ:

কক্সবাজারের ঝিলংজা খরুলিয়া স্টেশনে জনবহুল ও মহাসড়কের পাশে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ রহমান মার্কেট’ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এর মধ্যেই ভবনটি সম্পূর্ণ অপসারণ না করে এর দ্বিতীয় তলা ভেঙে নতুন করে নির্মাণ কাজ শুরু করায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।

এদিকে ঝুঁকিপূর্ণ সংস্কার ও প্রাণহানির শঙ্কা
স্থানীয় বাসিন্দাদের অভিযোগে উঠে এসেছে, ভবনটির অবকাঠামো অত্যন্ত দুর্বল।
দীর্ঘদিন ধরে সংস্কারহীন এই ভবনের দেয়ালগুলোতে বড় বড় ফাটল ধরেছে এবং অনেক স্থান থেকে রড বেরিয়ে এসেছে।

এই অবস্থায় সম্পূর্ণ ভবনটি ভেঙে না ফেলে কেবল ওপরের অংশ ভেঙে নতুন করে নির্মাণ কাজ চালানো একটি আত্মঘাতী সিদ্ধান্ত। স্থানীয়রা মনে করছেন, মূল অবকাঠামো দুর্বল থাকায় যেকোনো সময় পুরো ভবন ধসে পড়ে মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও মার্কেটে আসা ক্রেতাদের হাজারো প্রাণ হুমকির মুখে পড়তে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যবসায়ী ও পথচারী জানান, “এই মার্কেটটি অত্যন্ত ব্যস্ততম খরুলিয়া স্টেশনের প্রাণকেন্দ্রে অবস্থিত।
প্রতিদিন এখানে শত শত মানুষ কেনাকাটা করতে আসেন। চোখের সামনে ঝুকিপূর্ণ এই ভবনটি আবার নতুন করে তৈরি করতে দেখে আমরা শঙ্কিত। কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে।

অভিযোগ রয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি বা প্রকৌশলগত নিরাপত্তার তোয়াক্কা না করেই ঝুঁকি নিয়ে এই নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

ঝুঁকিপূর্ণ এই ভবনের সংস্কার কাজ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে ভবনটির নিরাপত্তা ব্যবস্থা যাচাই-বাছাই করতে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের (পৌরসভা বা উন্নয়ন কর্তৃপক্ষ) সরেজমিন তদন্ত প্রয়োজন বলে মনে করছেন তারা।

এলাকাবাসীর অভিযোগ সামান্য কিছু লাভের আশায় বা ভুল সিদ্ধান্তে যেন সাধারণ মানুষের জীবনের ওপর ঝুঁকি তৈরি করা না হয়। যেকোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবিও জানান স্হানীয় সচেতন মহল। ভবনের সংস্কার নিয়ে জনমনে আতঙ্ক

কক্সবাজারের ঝিলংজা খরুলিয়া স্টেশনে জনবহুল ও মহাসড়কের পাশে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ রহমান মার্কেট’ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এর মধ্যেই ভবনটি সম্পূর্ণ অপসারণ না করে এর দ্বিতীয় তলা ভেঙে নতুন করে নির্মাণ কাজ শুরু করায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।

এদিকে ঝুঁকিপূর্ণ সংস্কার ও প্রাণহানির শঙ্কা
স্থানীয় বাসিন্দাদের অভিযোগে উঠে এসেছে, ভবনটির অবকাঠামো অত্যন্ত দুর্বল।
দীর্ঘদিন ধরে সংস্কারহীন এই ভবনের দেয়ালগুলোতে বড় বড় ফাটল ধরেছে এবং অনেক স্থান থেকে রড বেরিয়ে এসেছে।

এই অবস্থায় সম্পূর্ণ ভবনটি ভেঙে না ফেলে কেবল ওপরের অংশ ভেঙে নতুন করে নির্মাণ কাজ চালানো একটি আত্মঘাতী সিদ্ধান্ত। স্থানীয়রা মনে করছেন, মূল অবকাঠামো দুর্বল থাকায় যেকোনো সময় পুরো ভবন ধসে পড়ে মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও মার্কেটে আসা ক্রেতাদের হাজারো প্রাণ হুমকির মুখে পড়তে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যবসায়ী ও পথচারী জানান, “এই মার্কেটটি অত্যন্ত ব্যস্ততম খরুলিয়া স্টেশনের প্রাণকেন্দ্রে অবস্থিত।
প্রতিদিন এখানে শত শত মানুষ কেনাকাটা করতে আসেন। চোখের সামনে ঝুকিপূর্ণ এই ভবনটি আবার নতুন করে তৈরি করতে দেখে আমরা শঙ্কিত। কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে।

অভিযোগ রয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি বা প্রকৌশলগত নিরাপত্তার তোয়াক্কা না করেই ঝুঁকি নিয়ে এই নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

ঝুঁকিপূর্ণ এই ভবনের সংস্কার কাজ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে ভবনটির নিরাপত্তা ব্যবস্থা যাচাই-বাছাই করতে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের (পৌরসভা বা উন্নয়ন কর্তৃপক্ষ) সরেজমিন তদন্ত প্রয়োজন বলে মনে করছেন তারা।

এলাকাবাসীর অভিযোগ সামান্য কিছু লাভের আশায় বা ভুল সিদ্ধান্তে যেন সাধারণ মানুষের জীবনের ওপর ঝুঁকি তৈরি করা না হয়। যেকোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবিও জানান স্হানীয় সচেতন মহল।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com