ঢাকাMonday , 28 April 2025
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার ভূমি অফিসে দুদকের অভিযান বিভিন্ন ফাইল জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেক্স

April 28, 2025 6:29 pm
Link Copied!

অনলাইন ডেক্স:

কক্সবাজার ভূমি অফিসে দুদকের অভিযান বিভিন্ন ফাইল জব্দ

অদ্য (২৮ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা আড়াই ঘন্টা দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান চালান। এর আগে ভূমি অফিসের কাননগো, অফিস সহকারী সহ কর্মচারীরা সটকে পড়েন।

ভূমি উপস্থিত লোকজনের পরিপ্রেক্ষিতে দুদক এক অভিযান চালায়। এসময় একটি ফাইল জব্দ ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোলতানার সাথে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আলোচনা করেন দুদক টীম।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন জানান, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এবং বেশ কয়েকজন লোকজনের সাথে কথা বলে অনিয়মের অভিযোগ শুনেছি। তবে তাৎক্ষণিক এসব অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। জব্দকৃত নথি যাচাই বাছাই করে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভূমি অফিসে কোন অভিযান হয়নি। একটি সংবাদের ভিত্তিতে দুদক এসেছিল তথ্যের প্রয়োজনে। তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টি সত্য নয় বলে মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com