ঢাকাSaturday , 11 September 2021
আজকের সর্বশেষ সবখবর

চাই আমি তোমাদের সঙ্গে থাকতে- প্রধানমন্ত্রী

প্রতিবেদক
সিএনএ

September 11, 2021 6:15 pm
Link Copied!

বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের রুদ্ধদ্বার সভা শেষ হয় বিকাল সাড়ে ৩টায়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন নেতা সভা শেষের তাগিদ দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেসে বলেন, ‘আমি চাই তোমাদের সঙ্গে থাকতে। তোমরা বাসা-বাড়িতে যাবা, পরিবার নিয়ে হাওয়া খাবা। আর আমাকে গণভবনের বন্দি জীবনে রেখে যাবা।’

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘গত বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাইনি করোনার কারণে। এবারও যেতাম না। তবুও যাচ্ছি, কারণ একসঙ্গে অনেক দেশের সরকারপ্রধান থাকবেন। সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে সেসবের জবাব দিতে যাচ্ছি।’

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com