ঢাকাFriday , 2 July 2021
আজকের সর্বশেষ সবখবর

অ্যাম্বুলেন্সে বর সহ ১২ জন যাত্রী, জরিমানা করেছে পুলিশ

প্রতিবেদক
সিএনএ

July 2, 2021 11:27 am
Link Copied!

অ্যাম্বুলেন্সে বিয়ের যাত্রী পরিবহন করায় এক চালককে জরিমানা করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ জুলাই) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ওই মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহাম্মদ সাহেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাতে বহদ্দারহাট মোড়ে দায়িত্ব পালন করছিলাম। এ সময় একটি অ্যাম্বুলেন্স যাওয়ার সময় গাড়িটিকে থামার সংকেত দিই। এরপর গাড়িটি তল্লাশি করে দেখি তাতে রোগীর পরিবর্তে বরযাত্রী নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িতে নারী-পুরুষ মিলে ১২ জন বরযাত্রী ছিলেন। এ ঘটনায় ওই গাড়ির চালককে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, গাড়িটি আটক করার পর চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ স্টাফ কোয়ার্টার থেকে রওনা দিয়ে নতুন ব্রিজ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। গাড়িতে থাকা ১২ জন ওই বিয়ের বরযাত্রী ছিলেন। রাতে ভ্রাম্যমাণ আদালত না থাকায় ১২ জনকে শাস্তির আওতায় আনা যায়নি। তবে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com