ঢাকাFriday , 2 July 2021
আজকের সর্বশেষ সবখবর

মামা ও ভাগ্নি মিলে চালান ইয়াবা ব্যবসা, আটকা পড়লেন পুলিশের জালে

প্রতিবেদক
সিএনএ

July 2, 2021 10:08 pm
Link Copied!

নগরের ডবলমুরিং থানার মতিয়ারপুল এয়ার আলী মসজিদের সামনে থেকে ইয়াবাসহ মামা ও ভাগ্নিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. এনায়েত হোসেন (৪৫) ও মরিয়ম বেগম (৩৫)।

মামা এনায়েত টেকনাফ থেকে ইয়াবা কিনে আনে। আর ভাগ্নি মরিয়ম তা বিক্রি করে।
শুক্রবার (২ জুলাই) বিকেলে বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ জুলাই) রাতে পুলিশ মতিয়ারপুল এয়ার আলী মসজিদের সামনে গেলে পাকা রাস্তা থেকে এনায়েত ও মরিয়ম পালানোর চেষ্টা করে।

পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকেই ৫০টি করে ইয়াবা পাওয়া যায়।
মতিয়ারপুল এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা এনায়েত ও মরিয়মকে। মামা এনায়েত টেকনাফ থেকে পাইকারি ইয়াবা কিনে আনে। চট্টগ্রামে সেসব ইয়াবা বিক্রি করে ভাগ্নি মরিয়ম। মামার বিরুদ্ধে বাকলিয়া ও লক্ষ্মীপুর থানায় দুইটি মামলা রয়েছে। ভাগ্নি মরিয়মের বিরুদ্ধে রয়েছে একটি মামলা।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com