ঢাকাMonday , 28 June 2021
আজকের সর্বশেষ সবখবর

১১ হাজার ৫৬০ ইয়াবাসহ পিবিআইয়ের এসআইকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রতিবেদক
সিএনএ

June 28, 2021 4:55 pm
Link Copied!

চট্টগ্রাম থেকে ১১ হাজার ৫৬০ ইয়াবাসহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক এসআই গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রোববার দুপুরে কর্ণফুলী থানাধীন পটিয়া ক্রসিং থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল দুপুরে গ্রেফতারের পর দিবাগত রাত পৌনে ২টার দিকে র‌্যাব তাকে থানায় সোপর্দ করে।
পুলিশ সূত্রে জানিয়েছেন গ্রেপ্তারকৃত এস আইয়ের নাম মোঃ মাসুদ রানা। তিনি কক্সবাজার পিআইবিতে কর্মরত রয়েছেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com