ঢাকাThursday , 17 June 2021
আজকের সর্বশেষ সবখবর

২০ হাজার ইয়াবা সহ লাইট হাউজের মৌলভী আলমগীরের ছেলে এনামকে আটক করেছে -র‍্যাব-১৫

প্রতিবেদক
সিএনএ

June 17, 2021 5:56 pm
Link Copied!

কক্সবাজার সদরের মেরিন সিটি এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এনামুল কবির (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-১৫)।
মঙ্গলবার (১৫ জুন) রাতে এ অভিযান চালানো হয়।
আটক এনামুল কবির শহরের লাইট হাউসপাড়া এলাকার আলমগীরের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় ২০ হাজার পিস ইয়াবাসহ এনামুল কবিরকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে এনামুল সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।
এনামুলকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com