ঢাকাSunday , 16 December 2018
আজকের সর্বশেষ সবখবর

আলোচিত দালাল ইয়াহিয়া এখন চরম বেপরোয়া

প্রতিবেদক
সিএনএ

December 16, 2018 7:28 pm
Link Copied!

সংবাদদাতা: বহুল আলোচিত দালাল ইয়াহিয়া এখন আইন-শৃংখলা বাহিনীর নাম ভাঙ্গিয়ে চরম বেপরোয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার অপকম জানতে চাইলে সংবাদকমীদের  তিনি মিথ্যা মামলার আসামী করবে  বলে হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানাগেছে, টেকনাফের পরীরদ্বীপ কোনার পাড়ার বাসিন্দা দালাল খ্যাত ইয়াহিয়া আইন-শৃংখলা বাহিনীর নাম ভাঙ্গিয়ে ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে সখ্যতা গড়ে তুলেছে। এ বিষয়ে সংবাদকমীরা নিউজ করতে চাইলে সংবাদকমীদের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করার হুমকি দেন। আজ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা কতৃক মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের সম্মানার্থে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করতে যাওয়ার পথে বিজয় স্মরনী সড়কের মুখে মফস্বল সাংবাদিক কক্সবাজার জেলার সহ সভাপতি দৈনিক আলোকিত উখিয়ার ক্রাইম নিউজ এডিটর মোঃ শহীদুল্লাহ (মেম্বার) কে তার নিউজ করায় প্রকাশ্য দিবালোকে উপস্থিত বিভিন্ন সাংবাদিকদের সামনে পাঁচটি মামলা দায়ের করবে মমে হুমকি দেন। দালাল ইয়াহিয়ার এই কথা শুনার পর উপস্থিত অন্যান্য সাংবাদিকরা কি কারণে মামলা করার হুমকি দিয়েছে জিজ্ঞাসা করার জন্য এগিয়ে আসলে সে মুহুর্তে ইয়াহিয়া সটকে পড়ে।টেকনাফ এলাকার চিহ্নিত তালিকাভুক্ত ইয়াবা কারবারিদের একজন চিহ্নিত দালালের এরকম স্পর্ধা দেখে কক্সবাজার জেলা মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা অবাক হলো। অবিলম্বে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে টেকনাফ এলাকার তালিকা ভুক্ত ইয়াবা কারবারিদের এজেন্ট দালাল ইয়াহিয়াকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার নেতৃবৃন্জোদরা জোর দাবী জানান।সুত্র আলোকিত উখিয়ার লাইক পেজ।

 

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com