ঢাকাSunday , 28 September 2025
আজকের সর্বশেষ সবখবর

শারদীয় দুর্গা পূজার সরকারি অনুদানের অর্থ প্রদান করলেন কক্সবাজার সদর ইউএনও নিলুফা ইয়াসমিন।

প্রতিবেদক
বার্তা পরিবেশক

September 28, 2025 7:31 pm
Link Copied!

শারদীয় দুর্গা পূজার সরকারি অনুদানের অর্থ প্রদান করলেন কক্সবাজার সদর ইউএনও নিলুফা ইয়াসমিন।

বার্তা পরিবেশক :

কক্সবাজার সদর উপজেলার ১৮টি প্রতিমা পূজা ও ১৩টি ঘট পূজার জন্য সরকারি অনুদানের বরাদ্দ প্রদান করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা মণ্ডপ কর্তৃপক্ষের হাতে এ অনুদান হস্তান্তর করা হয়।

উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। খুরুশকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম,
খুরুশকুল ৬নং ওয়ার্ড মেম্বার সাংবাদিক স্বপন কান্তি দে পুজা উদযাপন পরিষদের কর্মকর্তা অন্তর দে বিশাল, বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদক ও পূজা মণ্ডপের কর্মকর্তারা।

এ-সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন—
“সরকার সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ধর্মীয় উৎসবে সহযোগিতা করে আসছে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে। প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি জোরদার পাশাপাশি স্বেচ্ছাসেবক এবং পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে ।”

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com