ঢাকাWednesday , 11 September 2019
আজকের সর্বশেষ সবখবর

ভারুয়াখালীর শীর্ষ সন্ত্রাসী সরওয়ার দুইটি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

প্রতিবেদক
সিএনএ

September 11, 2019 4:43 pm
Link Copied!

মোঃ রুস্তম রানা::  কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত ভারুয়াখালী ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী সরওয়ার(৪০) কে দুইটি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঈদগাঁও পুলিশ। গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী সরওয়ার ভারুয়াখালীর ইউনিয়নের ঘোনা এলাকার মৃত মমতাজ আহমদের ছেলে। ১১ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে তার বসত বাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে সক্ষম হয় পুলিশ।

অভিযান পরিচালনা কারী এসআই সনজিত চন্দ্র নাথ বলেন, গ্রেপ্তারকৃত সরওয়ারের বিরুদ্ধে হত্যা মামলা থেকে শুরু করে অস্ত্র, ডাকাতি,, চাঁদাবাজি,মারামারি, অপহরণসহ বিভিন্ন অপরাধের ডজন খানেক মামলা রয়েছে।
তাছাড়া দীর্ঘদিন গা ঢাকা দিয়ে এলাকার সন্ত্রাসী গ্রুপ গড়ে তুলা সহ নানা ধরনের অপরাধ সংগঠিত করে আসছিল সরওয়ার।
এরই ভিত্তিতে তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি তদন্ত মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই সনজিত চন্দ্র নাথ
, এসআই আবু বক্কর ছিদ্দিক এবং সঙ্গীয় ফোর্স নিয়ে তার বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ সময় গ্রেপ্তারকৃত সন্ত্রাসী সরওয়ার কাছে থাকা দেশীয় তৈরী এক নলা একটি বন্দুক আরেকটি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী সরওয়ার কে আদালতের কাছে সোপর্দ করা হয় বলে জানায় পুলিশ।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com