ঢাকাThursday , 16 July 2026
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা কৃষক দলের ত্রাণ ও ওষুধ বিতরণ।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

July 16, 2026 11:46 pm
Link Copied!

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা কৃষক দলের ত্রাণ ও ওষুধ বিতরণ।

(নিজস্ব প্রতিবেদক)

টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও ওষুধ বিতরণ করেছেন কক্সবাজার জেলা কৃষক দল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কক্সবাজার লিংক রোড, রামুর রাজারকূল, মনিরঝিল ও চৌফলদণ্ডী এলাকায় বন্যাকবলিত মানুষের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেন জেলা কৃষক দলের সভাপতি এস এম গিয়াস উদ্দিন আফসেল এবং সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম। এ সময় জেলা কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষক দলের জেলা সভাপতি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে কৃষক দলের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য জেলা কৃষক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com