ঢাকাThursday , 24 June 2021
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় ৮হাজার ইয়াবা সহ কক্সবাজার ক্রিকেট দলের ইউনুচ সহ আটক – ৩

প্রতিবেদক
সিএনএ

June 24, 2021 3:48 pm
Link Copied!

৮ হাজার ইয়াবা সহ লোহাগাড়ায় গ্রেফতার হয়েছে জেলা দলের স্পিনার ইউনুচ সহ ৩ জন। তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে যাওয়ার পথে লোহাগাড়ায় তারা আটক হয়। জানা গেছে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে ৮ হাজার ইয়াবা সহ আটক হয় শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া শামসুল আলমের ছেলে মোঃ ইউনুচ সে জেলা ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় বলে জানা গেছে। তার সাথে আরো আটক হয় টেকনাফ জালিয়াপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে নেজাম উদ্দিন ও রামু ফতেখারকুল চরপাড়া এলাকার মোঃ আলমের ছেলে আবদুল্লাহ। বর্তমানে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে লোহাগাড়া থানা পুলিশ।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com