ঢাকাSaturday , 27 August 2022
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশি সিগারেট সহ আটক-৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

August 27, 2022 12:54 am
Link Copied!

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশি
সিগারেট সহ আটক-৩

নিজস্ব প্রতিবেদক :

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মিয়ানমারের বার্মিজ সিগারেট সহ তিন পাচারকারীকে আটক করে।
শুক্রবার (২৬ আগষ্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহার দিকনির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানার নেতৃত্বে একদল পুলিশ ঘুমঘম ইউনিয়নের শীল পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন বাবুল বড়ুয়ার দোকানের সামনে থেকে এসব বার্মিজ সিগারেটসহ তাদের আটক করা হয়।

এর পর তাদের কাছ থেকে ১৫০ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হন পুলিশ। আটককৃতরা হল মোঃ আরমান (২১) পিতা নুরুল হক সাং পালং খালী উখিয়া, আলীম উদ্দিন (২৩) পিতা আব্দুল গণি,মোঃ ইমরান (২০) পিতা সৈয়দ আলম, তাদের সাং হলুদিয়া পালং উখিয়া বলে জানা গেছে। পুলিশ জানায় আটক তিন জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। ওসি টান্টু সাহা সাংবাদিকদের জানান মাদক উদ্ধার, সন্ত্রাস দমনসহ যে কোন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com