ঢাকাSunday , 2 September 2018
আজকের সর্বশেষ সবখবর

গত মাসে কক্সবাজারে ২১ কোটি টাকার ইয়াবা জব্দ

প্রতিবেদক
সিএনএ

September 2, 2018 6:58 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে প্রায় ২১ কোটি টাকার ইয়াবা জব্দ করেছে বিজিবি সদস্যরা। গত ১ মাসে টেকনাফ সীমান্ত দিয়ে পাচারের সময় বিপুল অর্থের ইয়াবা জব্দ করে সীমান্ত রক্ষাকারী সংস্থাটি। ২ সেপ্টেম্বর বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। টেকনাফ ২ ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে আগস্টের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযানে ২০ কোটি ৯২ লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত বায়ান্ন টাকা মূল্যমানের ইয়াবা, অন্যান্য মাদকদ্রব্য ও মালামাল জব্দ করা হয়েছে। পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ৫০টি মামলা রুজু করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com