ঢাকাWednesday , 23 June 2021
আজকের সর্বশেষ সবখবর

চলন্ত ট্রাকে মানষিক ভারসাম্যহীন তরুণী কে ধর্ষণ

প্রতিবেদক
সিএনএ

June 23, 2021 3:08 pm
Link Copied!

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি চলন্ত ট্রাকে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের উঠেছে। ট্রাকটির (বগুড়া ট-১১-২৫১৬) চালক ও সহকারী মিলে তাকে ধর্ষণ করেছে বলে ধারণা করছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯-এ এক যুবকের কলের প্রেক্ষিতে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ পুলিশ। এসময় ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করে বঙ্গবন্ধু পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন ও কড্ডা এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আমির।

ধর্ষণের শিকার তরুণীর বাড়ি সিরাজগঞ্জে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ট্রাফিক সার্জেন্ট আমির বলেন, উত্তরবঙ্গগামী একটি ট্রাক চন্দ্রা এলাকা থেকে দুই জন ছেলেকে উঠানোর পরে একজন ব্যক্তি ২৫ বছরের একটি মেয়েকে ট্রাকটিতে উঠিয়ে দিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা নামিয়ে দিতে বলেন। পাশাপাশি মেয়েটির একটু মানসিক সমস্যা আছে বলেও তাদের জানানো হয়। এসময় ট্রাকের স্টাফরা মেয়েটিকে ট্রাকের সামনের আসনেই বসতে দেয়। পথে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় এসে ট্রাকটি বিরতি দিয়ে ট্রাকের উপরে থাকা দুজন যাত্রীকে কোনও কাজ থাকলে সেরে নিতে বলেন চালক।

তারা নামতেই একটি ছেলে ট্রাকটির লুকিং গ্লাসে খেয়াল করে দেখেন ট্রাকের চালক ও হেলপার মেয়েটির সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছে। তখন ছেলেটি এ ঘটনা ভিডিও করার চেষ্টা করলে ট্রাকের চালক তাদের ফেলেই তাদের ব্যাগসহ ট্রাকটি নিয়ে দ্রুত চলে আসেন। তখন ছেলেটি ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানালে তারা সিরাজগঞ্জ পুলিশসহ ট্রাফিক ও হাইওয়ে পুলিশকে ট্রাকের নম্বরসহ আটকের জন্য বলেন। পরে সিরাজগঞ্জের কড্ডা এলাকায় ট্রাকটি আটক করা হয়।

তিনি আরও বলেন, মেয়েটিসহ তাদের সবাইকে বঙ্গবন্ধু পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তবে মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় সে নিজে স্পষ্টভাবে কিছু বলতে পারছে না। নিশ্চিত হওয়ার জন্য মেয়েটির মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করবেন বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com