ঢাকাSunday , 27 January 2019
আজকের সর্বশেষ সবখবর

খরুলিয়াতে জমির বিরোধ নিয়ে নিহত ১

প্রতিবেদক
সিএনএ

January 27, 2019 4:18 pm
Link Copied!

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়ায় জমি দখল সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে ফজল কবির (৬২) নামে এক ব্যক্তি খুন হয়েছে। ২৭ জানুয়ারী দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘটনা ঘটে। ফজল কবির খরুলিয়ার মাষ্টার পাড়া গ্রামের মৃত আসাদ আলীর ছেলে। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন জানান, ঘটনার ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com