ঢাকাSaturday , 24 July 2021
আজকের সর্বশেষ সবখবর

কমলাপুর বিআরটিসি ডিপোতে হঠাৎ আগুনে পুড়লো বাস

প্রতিবেদক
সিএনএ

July 24, 2021 9:01 pm
Link Copied!

রাজধানীর কমলাপুরে বিআরটিসি ডিপোর ভেতরে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

আজ শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কমলাপুরের বিআরটিসি ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনে ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিআরটি-ডিপোতে-আগুন
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com