ঢাকাFriday , 10 October 2025
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তারদের সংবর্ধনা দিল ইউনিয়ন হাসপাতাল

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

October 10, 2025 11:12 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তারদের সংবর্ধনা দিল ইউনিয়ন হাসপাতাল

আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে কক্সবাজার মেডিকেল কলেজের ৪৫ জন ইন্টার্ন ডাক্তারকে সংবর্ধনা দিয়েছে সমুদ্রনগরীর স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে শহরের তারকামানের হোটেল সীগালের রংধনু রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতের নতুন প্রজন্মের চিকিৎসকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে উঠে।

অনুষ্ঠানটি শুরু হয় ডা. আহসান সাকিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে ও ইউনিয়ন হসপিটালের ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড প্রমোশন) মোয়াজ্জেম হোসাইন সাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- উপদেষ্টা রফিকুল হুদা চৌধুরী, ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মুকিত চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক বেলাল উদ্দিন জয়, ডা. রাহাত হোসাইন এবং ডা. প্রমুগ্ধা আহমেদ।

শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা একটি পবিত্র পেশা-যেখানে মানবিকতা, দায়িত্ববোধ ও দক্ষতার সমন্বয় জরুরি। নতুন প্রজন্মের তরুণ চিকিৎসকরা যদি সেবা ও গবেষণায় উদ্ভাবনী ধারণা যুক্ত করেন, তবে বাংলাদেশের চিকিৎসা খাত আরও সমৃদ্ধ হবে। তারা আরও বলেন, কক্সবাজারের মতো পর্যটন ও জনবহুল এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব অপরিহার্য, আর এ দিক থেকে ইউনিয়ন হসপিটাল ইতোমধ্যে আস্থা অর্জন করেছে।

সংবর্ধিত ইন্টার্ন ডাক্তাররা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও রোগীবান্ধব করার প্রত্যয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইউনিয়ন হসপিটাল পিএলসির চেয়ারম্যান এডভোকেট তবারক হোসাইন বলেন, ‘আমরা চাই, নতুন প্রজন্মের চিকিৎসকরা তাদের জ্ঞান, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করুক। ইউনিয়ন হসপিটাল তাদের পাশে থাকবে সবসময়।’

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন হসপিটালের উপদেষ্টা মোহাম্মদ সিরাজুল ইসলাম, এডভোকেট সাকি কাউসার, ভাইস চেয়ারম্যান নছর উল্লাহ, মোহাম্মদ শাহাজাহান, হাসনা হুরাইন চৌধুরী, পরিচালক (মানব সম্পদ) মোসলেম উদ্দিন ভুঁইয়া, পরিচালক (ফাইন্যান্স) আল মামুন, ল্যাব ইনচার্জ ডা. জিয়া উদ্দিন, পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ রুহুল কাদের শিলু ও সুপারভাইজার ইনচার্জ আরিফ হোসাইন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com