ঢাকাSaturday , 25 July 2026
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার জেলা কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

July 25, 2026 12:16 am
Link Copied!

কক্সবাজার জেলা কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন।

(নিজস্ব প্রতিবেদক)

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় দেশব্যাপী একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকাল তিন ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল,কক্সবাজার জেলা শাখার উদ্যোগে লিংক রোড রেল ক্রসিং সংলগ্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কৃষকদলের সভাপতি এস এম. গিয়াস উদ্দিন আফসেল, প্রধান বক্তা ছিলেন শাহীনুল ইসলাম শাহীন, উক্ত অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন,মনজুরুল আলম, ইসমাইল, আনোয়ার সিকদার,দেলোয়ার হোসেন।

এ সময় কক্সবাজার জেলা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ করেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com