ঢাকাWednesday , 8 April 2026
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেক্স

April 8, 2026 3:43 pm
Link Copied!

অনলাইন ডেক্স:
কক্সবাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), কক্সবাজার জেলা শাখা। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় শহরের লিংক রোড স্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের সভাপতি ফজলুল কাদের চৌধুরী অভিযোগ করেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজারে ভোজ্য তেলের সংকট তৈরি হয়েছে, ফলে ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন। তিনি দ্রুত বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন এবং প্রয়োজন হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার দাবি জানান।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com