ঢাকাThursday , 16 August 2018
আজকের সর্বশেষ সবখবর

পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন

প্রতিবেদক
সিএনএ

August 16, 2018 6:47 pm
Link Copied!

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আনুষ্টানিক শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ আগষ্ট সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মেয়র মুজিবুর রহমানকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। পরে সংরক্ষিত ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের শপথ করান জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এ সময় সাংসদ আব্দুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফাসহ রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গত ২৫ জুলাই কক্সবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন পরে ভারমুক্ত হলো পর্যটন নগরী কক্সবাজার পৌরসভা।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com