নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে বহু মামলার আসামি কিশোর গ্যাং সোহেল গিয়াস আটক
কক্সবাজারের কলাতলী এলাকা থেকে আলোচিত সোহেল গিয়াসকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কোন বাহিনী তাকে আটক করেছে—এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
হত্যা, অপহরণসহ একাধিক মামলার আসামি সোহেল গিয়াসকে শনিবার কলাতলীর একটি ফ্ল্যাট থেকে সাদা পোশাকে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আটক করা হয়।








