ঢাকাTuesday , 4 January 2022
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় ঔষধ প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযান, ফার্মেসীতে জরিমানা সহ মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

January 4, 2022 6:06 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি:

আজ ০৪-০১-২০২২ দুপর কক্সবাজার ঔষধ প্রশাসন ও সহকারী কমিশনার (ভুমি) জনাব, মো রাহাত উজ জামান এবং র‍্যাব ১৫- এর নেতৃত্বে চকরিয়া উপজেলার হাসপাতাল সড়ক এলাকায় বিভিন্ন ফার্মেসীতে যৌথ অভিযান পরিচালনা কর হয়। এই সময় আনুমানিক ৪ লক্ষ টাকার অবৈধ ঔষধ, অনুমোদনহীন ভেক্সিন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল, ফুড সাপ্লিমেন্ট ঔষধ করে ধ্বংস করা হয়।

Drug Act 1940 এর 18 ধারা ভংগের দায়ে ও উক্ত আইনের 27 ধারা মোতাবেক শাস্তি যোগ্য অপরাধ করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেসার্স শাহ আমিন ফার্মেসি কে ১ লক্ষ ৫০ হাজার টাকা, মেসার্স আর এস মেডিকোকে ৩০ হাজার টাকা, মেসার্স আর এস ফার্মেসী এন্ড ভেটেরিনারি কে ৫০ হাজার টাকা, মেসার্স শাহ আক্তারিয়া ফার্মেসীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব রোমেল মল্লিক, ড্রাগ সুপার, ঔষধ প্রশাসন, কক্সবাজার।

তিনি কক্সবাজার নিউজ এজেন্সিকে জানান, এই সব ঔষধ জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই ঔষধ প্রশাসনের এই ধরনের অভিযান সবসময়ই চলমান আছে এবং সামনের দিন গুলোতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com