ঢাকাSunday , 29 September 2019
আজকের সর্বশেষ সবখবর

আসাফো কতৃক প্রধানমন্ত্রীর ৭৩ তম জন্মদিন পালিত।

প্রতিবেদক
সিএনএ

September 29, 2019 12:45 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি:: বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) কক্সবাজার জেলার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ২৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আসাফো কক্সবাজার জেলা সভাপতি অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ সভাপতিত্ব এবং উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক নওয়াব অালী নাইম অনুষ্টান টির সঞ্চালনা করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক স্বপন কান্তি দে, মুজিবর রহামান বাবুল, আব্দুল হান্নান কামাল, সাংগঠনিক সম্পাদক মিন্টু দত্ত ইমু, জেলা সদস্য দিদারুল ইসলাম, হাকিমুন নেছা বাপ্পী, কামাল উদ্দীন, মোঃবাদল সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের সকলের বক্তব্যে জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী র নেতৃত্বের প্রতি অবিচল অাস্থা প্রকাশ ও দোয়া কামনা করে সর্বশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com