ঢাকাFriday , 25 May 2018
আজকের সর্বশেষ সবখবর

কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতিবেদক
সিএনএ

May 25, 2018 6:23 pm
Link Copied!

আবুল কাশেম কুতুবদিয়া: কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ২৫ মে উপজেলার লেমশীখালী মুন্সি মিয়াজির পাড়ায় এ ঘটনা ঘটেছে। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়দের দেয়া তথ্যমতে, গতকাল জুমার নামাযের আগে উল্লেখিত গ্রামের ইউনুছের শিশু কন্যা তানজিয়া (৫) তার চাচাতো বোন ও আবু মুছার কন্যা নিস্পা (৫) অজান্তে পাশের পুকুরে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায়।
পরে দু’ জনকে পুকুর থেকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মনির মাসুদ শিশু ২ টিকে মৃত ঘোষণা করেন।
তানজিয়া ও নিস্পা স্থানীয় উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
পরিবারের বরাত দিয়ে কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, বাড়ির সবার অজান্তে খেলতে গিয়ে দুই জনই পুকুরে তলিয়ে যায়। পরে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে বেলা দেড়টার দিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে দেখার পর মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com