ঢাকাThursday , 6 September 2018
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সুবিধার্থেই কারাগারে আদালত বসানো হয়েছে

প্রতিবেদক
সিএনএ

September 6, 2018 6:52 pm
Link Copied!

খালেদা জিয়ার সুবিধার্থেই কারাগারে আদালত বসানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ। তিনি বলেন, বেগম জিয়া অসুস্থ হওয়ায় গত ৬ মাস ধরে একদিনও আদালতে হাজির হতে পারেন নাই। ৬ সেপ্টেম্বর সকালে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, মির্জা ফখরুল এসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কারাগারে আদালত বসিয়ে কর্ণেল তাহেরের বিচার করেছিলেন এবং খালেদা জিয়াও তার শাসনামলে কারাগারে আদালত বসিয়ে এরশাদের বিচার করেছেন।
মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান প্রমূখ।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com