ঢাকাSunday , 22 August 2021
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

প্রতিবেদক
সিএনএ

August 22, 2021 2:37 pm
Link Copied!

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ইরফানুল ইসলাম মাহি (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার বিকেল ৫ টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

ইরফানুল ইসলাম মাহি শহরের কালোরদোকান এলাকার সিরাজুল হকের ছেলে এবং বায়তুশ শারাফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির ছাত্র।

কক্সবাজার সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহাবুবুর রহমান উদ্ধার হওয়া ওয়াহিদুলের উদ্ধৃতি নিয়ে জানান, শনিবার বিকেলে ইরফান ও ওয়াহিদুল ইসলাম বীচে ঘুরতে আসে । একপর্যায়ে দুজনই সৈকতে গোসল করতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com