ঢাকাWednesday , 4 August 2021
আজকের সর্বশেষ সবখবর

পরীমনির বাসা থেকে ভয়ংকর মাদকও এলএসডি উদ্ধার

প্রতিবেদক
সিএনএ

August 4, 2021 11:15 pm
Link Copied!

চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালিয়ে র‌্যাব তাকে আটক করেছে। এ সময় বাসা থেকে ভয়ংকর নতুন মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি), আইস ও বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করেছে র‌্যাব।

আইনশৃঙ্খলার বাহিনীর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বুধবার (৪ আগষ্ট) বিকালে চিত্রনায়িকা পরীমনণির বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে প্রথম দিকে নায়িকা র‍্যাবকে সহযোগিতা করেননি। পরে পরে তার ঘর তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, এলএসডি ও আইস উদ্ধার করা হয়।

পরে তার ড্রয়িং রুমের কাভার্ড, শো-কেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল এবং টয়লেট থেকে বিপুল সংখ্যক মদের বোতল উদ্ধার করা হয়।

সূত্রটি আরও জানায়, রীমনণির আলিশান বাসায় এমন কোনো জায়গা নেই যেখানে মদ নেই। তার কাছে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মদ ছিল, যা বাংলাদেশে খুব কমই আমদানি হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com