ঢাকাFriday , 2 July 2021
আজকের সর্বশেষ সবখবর

সফলতা অর্জনের জন্য কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি কে নগদ টাকা পুরস্কৃত করেন এস পি

প্রতিবেদক
সিএনএ

July 2, 2021 11:48 pm
Link Copied!

টেকপাড়া মাঝিরঘাট থেকে অস্ত্র উদ্ধার ও আলোচিত ডাবল মার্ডার (রায়হান-শাহেদুল হত্যা মামলা) এর এজাহারনামীয় আসামীদের গ্রেফতার করার স্বীকৃতিস্বরুপ কক্সবাজার জেলা পুলিশের সুযোগ্য অভিভাবক মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান, পিপিএম-সেবা এর পক্ষ থেকে শহর পুলিশ ফাঁড়ি,কক্সবাজার এর ১৬ জন অফিসার-ফোর্স কে বিভিন্ন মূল্যমানের অর্থ পুরস্কার প্রদান করেন।করোনা মহামারীর লকডাউন চলমান থাকায় পুলিশ সুপার নিজে পুরস্কার বিতরণ না করে ফাঁড়িতে প্রেরণ করেন, এবং ওনার নির্দেশনায় ইনচার্জ জনাব আনোয়ার হোসেন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ-পুরস্কার বিতরণ করেন। পুলিশ সুপার কর্তৃক প্রাপ্ত এই পুরস্কার কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির কার্যক্রম কে আরো কয়েকগুণ বৃদ্ধি করবে বলে মনে করেন ইনচার্জ আনোয়ার হোসেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com