ঢাকাSunday , 13 June 2021
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার পাহাড়তলীর মাদক ব্যবসায়ী বহু মামলার আসামী ধর্ষক নূর মোহাম্মদের ফাঁসির দাবিতে মানব বন্ধন

প্রতিবেদক
সিএনএ

June 13, 2021 11:55 am
Link Copied!

নূরমোহাম্মদের ফাঁসির দাবিতে মানব বন্ধন।

কক্সবাজার শহরের পুর্ব পাহাড়তলীর ইছুলোর ঘোনা এলাকার বাসিন্দা বহু মাদক মামলার আসামী, সদ্য জেল থেকে বের হওয়া নূর মোহাম্মদ ( ৪১) পিতা মৃত: ছৈয়দ আলম উক্ত এলার তৈয়বকে সুদে টাকা দেয়। কিছু দিন তৈয়ব নূর মোহাম্মদ কে সুদের লভ্যাংশ দিয়ে আসছিল।করোনার কারনে সে কিছু দিন টাকা পরিশোধ করতে পারে নাই। এর মধো নুর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে তৈয়বের বউকে আক্তার বেগমকে তার নিজ বাসা থেকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। আক্তার বেগমের স্বামীকে তৈয়বকে বলে যতদিন তুমি টাকা পরিশোধ করবে না ততদিন তোর বউকে দিয়ে দেহ ব্যবসা করিয়ে টাকা তুলে নিব। এ ঘটনা তৈয়ব পূর্ব পাহাড়তলী সমাজ কমিটিকে অবগত করিলে ওনারা পুলিশের সহযোগিতা নিয়ে মহিলাকে উদ্ধার করে এবং নূর মোহাম্মদ কে পুলিশের হাতে তুলে দে। পরে সমাজ কমিটি আজ সকালে কচ্ছপিয়া পুকুর পাড়ে কবির সওদাগরের সভাপতিত্বে এলাকাবাসীদেরকে নিয়ে ইয়াবা কারবারি ও ধর্ষক নূর মোহাম্মদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। এলাকাবাসী নূর মোহাম্মদ দৃষ্টান্ত শাস্তির দাবী করেন প্রশাসনের কাছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com