ঢাকাWednesday , 18 March 2020
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালের ব্যবহার করা মাস্ক-হ্যান্ড গ্লাভস ধুয়ে বিক্রি: আটক ২

প্রতিবেদক
সিএনএ

March 18, 2020 8:56 pm
Link Copied!

করোনা আতঙ্ক কাজে লাগিয়ে চড়া দামে বিক্রি করছে মাস্ক ও হ্যান্ড গ্লাভস। এরই ধারাবাহিকতায় গাজীপুরের টঙ্গীর নাসির নামের এক দুষ্কৃতিকারী কালোবাজারিকে শনাক্ত করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। জানা যায়, রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের সবকটি হাসপাতালে ব্যবহার করে ফেলে দেয়া মাস্ক ও হ্যান্ড গ্লাভস মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রণ করে বাজারে বিক্রি করছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসা করে আসছে। এলাকার একটি দোকানে আয়রন করতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে রক্ত মাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে। এই ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশ। তবে মূলহোতাকে এখনো পুলিশ আটক করতে পারেনি।

স্থানীয়রা জানান, নাসির নামের এক ব্যক্তি এক মাস ধরে এই ব্যবসা করে আসছে। করোনাভাইরাস আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলে, সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন হাসপাতাল থেকে ব্যবহার করা মাস্ক ও হ্যান্ড গ্লাভস সংগ্রহ করে ধুয়ে বাজারে চড়া দামে বিক্রি করছে তিনি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com