ঢাকাThursday , 12 September 2019
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের ৬ষষ্ঠ কাউন্সিল স্থগিত করেছে আদালত

প্রতিবেদক
সিএনএ

September 12, 2019 8:55 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা জজকোর্টের ৪ নম্বর আদালত এ আদেশ জারি করেন। ছাত্রদলের সাবেক ধর্মবিষয়ক সহ-সম্পাদক আমানউল্লাহর আবেদনের প্রেক্ষিতে এ আদেশ বলে জানা গেছে।

এ বিষয়ে ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, এখন পর্যন্ত আমরা পুরোপুরি নিশ্চিত নই। আদালতের স্থগিতাদেশ থাকলে কাউন্সিল স্থগিত হবে। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

সুত্র: যমুনা নিউজ

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com