ঢাকাSunday , 29 September 2019
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রতিবেদক
সিএনএ

September 29, 2019 11:00 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজার জেলা ছাত্রলীগের আওতাধীন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ তানিমের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
উল্লেখ্য ২৯ সেপ্টেম্বর ২০১৯ কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে সংগঠন ও দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের সত্যতা পাওয়ায় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এই সিদ্ধান্তে উপনীত হয়।
সেইসাথে নতুন নেতৃত্বে গঠন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখার জন্য ৭দিনের মধ্যে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত কক্সবাজার জেলা ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com