ইরানের তেল শোধনাগারে ফের হামলা:যুদ্ধবিরতি লঙ্ঘন
আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই বুধবার (৮ এপ্রিল) ইরানের লাভান তেল শোধনাগার এবং সিরি দ্বীপে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান।
ইরানি বার্তা সংস্থা ওয়ানার খবর অনুযায়ী, বুধবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই লাভান দ্বীপের তেল শোধনাগারে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে।
প্রতিবেদনে বলা হয়, সকালে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর লাভান দ্বীপের শোধনাগারে একাধিক বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ক্ষয়ক্ষতি বা কারণ সম্পর্কে সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি। একই সময়ে সিরি দ্বীপেও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।





