ঢাকাTuesday , 8 February 2022
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

প্রতিবেদক
চকরিয়া প্রতিনিধি

February 8, 2022 8:13 pm
Link Copied!

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত।

কক্সবাজার-চট্টগ্রাম সড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছে। মঙ্গলবার ৮ জানুয়ারি ভোর সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪ জন সহোদর ভাই।

ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ৭ ছেলে ২ মেয়ে উল্লেখিত সময়ে পারিবারিক পূজো দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের সন্নিকটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় কক্সবাজারমুখী দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। সেখান থেকে গুরতর আহত অবস্থায় ৪ সহোদর যথাক্রমে অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০), ও চম্পক শীল (৩০) কে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক।

নিহত ৪ সহোদরকে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সৎকারের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, পিকআপটি জব্দ করা হয়েছে এবং ঘাতক চালককে আটক করার চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com