ঢাকাMonday , 10 September 2018
আজকের সর্বশেষ সবখবর

৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপ-প্রচার কমিটির সভা

প্রতিবেদক
সিএনএ

September 10, 2018 7:18 pm
Link Copied!

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনানুযায়ী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা আড়ম্বরপূর্ণভাবে সারাদেশের ন্যায় কক্সবাজারেও উদযাপনের প্রস্ততি চলছে। এ ১০ সেপ্টেম্বর উপলক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কার্যালয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচী জনগণের মাঝে ব্যাপক প্রচারণার লক্ষ্যে অনুষ্ঠি হয়েছে উন্নয়ন মেলা উপ-প্রচার কমিটির সভা। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আশরাফুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সেলিম শেখ এবং জিন্নাত শহীদ, জেলা তথ্য অফিসার নাসির উদ্দিন, কক্সবাজার বেতারের উপ-আঞ্চলিক পরিচালক মোমিনুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগগুলো তুলে ধরে স্থানীয় পত্রিকাগুলোতে বিশেষ উন্নয়ন ক্রোড়পত্র, ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com