ঢাকাSunday , 17 October 2021
আজকের সর্বশেষ সবখবর

২০ অক্টোবর দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

প্রতিবেদক
সিএনএ

October 17, 2021 9:55 pm
Link Copied!

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২০ অক্টোবর দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আওতায় দেশের সব ব্যাংক এবং শেয়ারবাজারে কোনও কার্যক্রম হবে না। রবিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর নির্ধারণ করা হলো।

গত ১৪ অক্টোবর ব্যাংকগুলোর জন্য পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি সংক্রান্ত আরেকটি সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com