ঢাকাThursday , 10 June 2021
আজকের সর্বশেষ সবখবর

স্বামী সহ ২এস আই এর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা নারী এস আই এর

প্রতিবেদক
সিএনএ

June 10, 2021 10:29 am
Link Copied!

স্বামীসহ দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহী মহানগর শাখায় কর্মরত এক নারী এসআইয়ের।

বুধবার (৯ জুন) রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে তিনি মামলাটি করেন। আদালতে বাদীর পক্ষে রাজশাহী জেলা জজ আদালতের আইনজীবী মোখলেসুর রহমান স্বপন মামলার নথিপত্র উপস্থাপন করেন।

অভিযুক্তরা হলেন- স্বামী এসআই ওবাইদুল কবির সুমন (৩৫) ও আরেক নারী এসআই পলি আক্তার (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই ওবাইদুল কবির ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটে কর্মরত। অন্যদিকে, এসআই পলি ঢাকার নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

আদালত সূত্রে জানা গেছে, রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার আবেদন গ্রহণ করেছেন। তিনি আগামী ৭ জুলাইয়ের মধ্যে পুলিশি প্রতিবেদন দাখিলের জন্য রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার আর্জিতে বলা হয়েছে, ২০১৬ সালে এসআই ওবাইদুলের সঙ্গে নারী এসআইয়ের বিয়ে হয়। কিন্তু এসআই ওবাইদুল এসআই পলি আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়ান। তাই তিনি নিজের স্ত্রীকে চাকরি ছাড়ার জন্য চাপ দিচ্ছিলেন। বাধ্য হয়ে ওই নারী এসআই ঢাকা থেকে বদলি হয়ে রাজশাহী চলে আসেন।

ওই মামলায় আরও উল্লেখ রয়েছে, ভুক্তভোগী নারী এসআইকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তার নামে ভুয়া অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজনকে পাঠিয়েছেন এসআই ওবাইদুল কবির (ভুক্তভোগীর স্বামী)। এসআই ওবাইদুল কবির ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও পাঠিয়েছেন। এতে ভুক্তভোগী নারী এসআই ও তার পরিবারের সদস্যরা মারাত্মকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। এ কারণে ভুক্তভোগী এসআই স্বামীসহ দুই এসআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com