ঢাকাFriday , 25 June 2021
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান আবু ইয়ামান মোঃ সাদান

প্রতিবেদক
সিএনএ

June 25, 2021 7:14 pm
Link Copied!

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন পেয়ে লেফটেন্যান্ট পদে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান আবু ইয়ামান মোঃ সাদান। গত ১৭ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমি’র (বিএমএ) ৮০তম দীর্ঘ মেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের আনুষ্ঠানিকভাবে এ কমিশন প্রদান করা হয়। কমিশন প্রদান উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ একইদিন সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী তৎকালীন প্রধান-জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com